অংকুর গ্রুপ গুহ্নোম ডেস্কটপের বাংলা অনুবাদ প্রকল্প শুরু করেছে. আমাদের উদ্দেশ্য
গুহ্নোম ২.৪ ভার্সানে বাংলা অন্তর্ভুক্ত করা.
আমাদের প্রকল্পের বিস্তারিত অগ্রগতি পড়ার জন্যে এখানে দেখুন
আমাদের সাহায্য দরকার
গুহ্নোম অনুবাদের জন্যে আমাদেরকে প্রায় হাজার খানেক স্ট্রিং বা পংক্তি
অনুবাদ করতে হবে. আপনি যদি আমাদের কাজের প্রতি আগ্রহি হন, যে কোন রকমের সাহায্য, মন্তব্য, এবং পরামর্শ সব সময়ই কাম্য. আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ই-মেইল লিস্ট এর মাধ্যমে.